চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারী ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত এর নের্তৃত্বে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়া ১২ টার দিকে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর ১নং রেলগেইটস্থ পাকা রাস্তার ওপর মিছিল করার সময় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ কামরুল হাসান (৩৫), হুমায়ুন কবির (৩৪), মোঃ ইমরান হোসেন (৩৩), নাজমুস সালেহীন নাঈম (২৪), মোঃ এমরান হোসেন (২৭), তানিম হাসান (২৫), মেহেদী হাসান শুভ (২২), মোঃ ফরহাদ হোসেন (২০), মোঃ আরাফাত (২১), মোঃ ইফাত রহমান (১৮), মোঃ পারভেজ (২৬), মোঃ হায়দার (১৯), মোঃ নয়ন হোসেন ইমন (১৮) এবং মোঃ আব্দুল্লাহ আরমান (২০)
এতদ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২২, তাং-২৯/০৮/২০২৬, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩/১৪ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.