এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই বিএনপি'র নেতা কর্মী নামধারী হেডম জাহাজের কচ্ছপদের কান্ড (!) দেখে হাসাহাসি করছে ভিন্ন রাজনৈতিক দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ।
বিএনপি'র ওই সব নেতা কর্মী নামধারীদের মধ্যে যারা বিবেক বুদ্ধি এবং আক্কল-জ্ঞানহীন তারা পৌরসভার মেয়র-কাউন্সিলর, চেয়ারম্যান-মেম্বার হয়ে কি করবে? এবং দলের পদ-পদবী পেয়ে ও বা তারা দলের জন্য কি করতে পারবে?
সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে মীরসরাইতে থাকা বিবদমান দুই প্রেসক্লাবের মধ্যে এক প্রেসক্লাবের। কিন্তু, বিএনপি'তে থাকা কিছু আবালরা ভাই-ভাই বলতে বলতে ছবি শুভেচ্ছা জানাতে জানাতে হয়রান দেখা যাচ্ছে! এর মুল কারণ টা যেনো কি?
আসলে মনে হওয়ার কথা যে, বিএনপি ক্ষমতায় সেই সুবাদে আবাল হাবাল মিলিয়ে পৌরসভার মেয়র-কাউন্সিলর এবং চেয়ারম্যান-মেম্বার এর জন্য নির্বাচন করার খায়েসধারীরা ও দলের পদ-পদবী পাওয়ার লোভীরা ওই ভাই-ভাই এবং শুভেচ্ছা জানানোর হিড়িক ফেলে দিয়েছে!
আসলে কি তারা ওই প্রেসক্লাবের গঠিত কমিটির কারো বা অন্য কোনো সাংবাদিকদের কাছ থেকে কি ভোট পাবে? বা তারা কেউ কি তাদেরকে দলের পদ পাইয়ে দিতে পারবে? নাহলে তাদের ওই প্রীতি কোন্ দৃষ্টিকোণ থেকে??? সম্মেলনের মাধ্যমে কমিটি হলো সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের। আর অভিনন্দন-শুভেচ্ছা জানাতে হলে জানাবে সাংবাদিকরাই। কিন্তু, সেখানে রাজনৈতিক দলের কি মাজেজা? বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে কোনো কমিটি গঠিত হলে তাতে হাতে গোনা দু'একজন সাংবাদিক ছাড়া কোন্ সাংবাদিকরা তাদেরকে অভিনন্দন-শুভেচ্ছা জানায়/জানিয়েছে? আর রাজনৈতিক দল হিসেবে অতীত সময়ে আওয়ামী লীগের কোন্ কোন্ নেতা কর্মী এখনকার বিএনপি'র নেতা কর্মী নামধারীদের মতো প্রেসক্লাবের কমিটি বা সাংবাদিকদের শুভেচ্ছা- অভিনন্দন জানানোর হিড়িক ফেলে দিয়েছিলো?
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.