বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে আপন চাচাতো-জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল (খদ্দ্যকাচুটিয়া) উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-উপজেলার কুমরুল গ্রামের মৃত কফিরউদ্দিনের স্ত্রী রাশিদা বেগম (৭০), ছেলে রেজাউল করিম (৪০), বড় মেয়ে মিনা বেগম (৫০), ছোট মেয়ে নার্গিস বেগম (৩২) এবং রেজাউল করিমের ভগ্নিপতি বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামের লালু প্রামাণিকের ছেলে জাকির হোসেন (৪৩) এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে মোক্তার হোসেন (৫০) ও সাহাবুল ইসলাম (৪০)। আহত জাকির হোসেন বর্তমানে জয়পুরহাট থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেপিকেল কলেজ হাসপাতাল ও বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, রেজাউল করিম ও মোক্তার হোসেনের মধ্যে ওয়ারিশসুত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রেজাউল ও তার স্বজনরা ওই জমির মেহগনি গাছ কাটতে যান। এ সময় মোক্তার ও তার ভাইয়েরা বাধা দিলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। রেজাউল করিম বলেন, আমাদের জমিতে গাছ কাটতে ছিলাম। তারা এসে আমাদের মারপিট করল। মোক্তার হোসেন বলেন, জমি আমাদের বাবার। তাদের গাছ কাটতে নিশেধ করায় মারপিটের ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।** আব্দুল কাদের সজল বড়াইগ্রাম নাটোর
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.