এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সপ্তাহান্ত মীরসরাই অনুপস্থিত থেকে সৌদি আরবে অবস্থান করে ওমরা পালন শেষে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি'র এমপি এবং তার সাথে থাকা ২০ এর ও অধিক নের্তৃবৃন্দ সপ্তাহ পর এলাকায় ফিরে আসায় সর্বক্ষেত্রে অচলাবস্থার অবসান হয়েছে। রাজনৈতিকাঙ্গন সহ সর্বক্ষেত্রে অচলাবস্থার অবসান হয়েছে
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বিএনপি'র রাজনীতি, প্রশাসনিক দপ্তর সহ সর্বক্ষেত্রে আবার পুরোদমে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আজ থেকে। দীর্ঘ এক সপ্তাহ মীরসরাই বিএনপি'র রাজনীতি, প্রশাসনিক দপ্তরের কাজকর্ম সহ সর্বক্ষেত্রে এক প্রকার ধীরগতির সৃষ্টি হয়েছিলো মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি'র এমপি নুরুল আমিন এবং তার সার্বিক তত্ত্বাবধানে মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার দায়িত্ববান নেতা সহ ২০ এর ও অধিক নেতা পবিত্র ওমরা পালন করার জন্য সৌদি আরব অবস্থান করছিলেন।
এই সময়তে তাদের অনুপস্থিতিতে উপজেলা ও পৌরসভা এলাকায় বিএনপি'র রাজনীতি এক প্রকার ধীর গতিতে চলমান ছিলো। এবং প্রশাসনিক দপ্তর গুলোতে হিমশীতল ভাব ছিলো কর্ম তাগিদের। বলতে গেলে প্রায় সর্বক্ষেত্রেই ওই একই অবস্থা বিদ্যমান ছিলো।
আর গতকাল (২৩ আগষ্ট) রাতে মীরসরাইয়ের ওই এমপি নুরুল আমিন এবং তার তত্বাবধানে ওমরা পালন করার জন্য সৌদি আরব অবস্থানের পর দেশে ফিরে নিজ নিজ এলাকায় অবস্থানে আসায় দীর্ঘ এক সপ্তাহের অচলাবস্থা প্রায় কেটে গেছে বলে অনেকেই মনে করছেন।
আজ (২৪ আগষ্ট) যথারীতি মীরসরাইয়ের সর্বাঞ্চলে ফের পূর্বেকার বিএনপি'র রাজনৈতিকাঙ্গনে চাঙ্গা ভাব ফিরে আসার পাশাপাশি প্রশাসনিক দপ্তর সহ সর্বক্ষেত্রে কর্ম চাঞ্চল্য ও ফিরে এসেছে বলে ও মনে করছেন অনেকেই।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.