নিজস্ব প্রতিবেদক
আজ ২৪ শে আগষ্ট ২০২৬, রোজ সোমবার সকাল ১১:০০ টায় রাজশাহীর তানোরে অতি জমকালো সুন্দর ও মনোরম পরিবেশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। আজ তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতন মুলক মহৎ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের ঊর্ধ্বতন প্রতিনিধি গণ, সাংবাদিক গণ সহ তানোরের অনেক ছোট্ট শিক্ষার্থী- অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানের শুরুর দিকে ছোট্ট শিশুদের নিত্য পরিবেশ করা হয়।
তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানানো এবং সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের ২০১১- ২০২৬ সাল পর্যন্ত নানা ক্ষেত্রে দৃশ্যমান সফলতা অর্জন তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা তানোর এলাকার শিশু, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের নানামুখী উন্নয়ন মূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তারা শিশু শ্রম বন্ধ, ঝরে পড়া শিশু রোধ, বাল্য বিবাহ বন্ধ এবং মাদক থেকে দূরে থাকতে জোর দাবি করেন এবং সকল কে সচেতন থেকে নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানান। ওয়াল্ড ভিশন বাংলাদেশের দৃশ্যমান নানা জনকল্যাণমুখী কার্যক্রম নিয়ে সকল বক্তা অতি প্রশংসা ব্যত্ত করেন। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সকল কাজ শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.