বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার গড়মাটি বালিকা বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রীদের মাঝে ফলবান ও বনজ বৃক্ষের চারা বিতরণ করলেন নাটোর -৪ আসনের ( গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ। পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাক ব্যাংকের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর আয়োজনে এসব চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ও উক্ত কৃষি উন্নয়ন প্রকল্পের ঢাকাস্থ মনিটরিং অফিসার মোছাঃ শারমিন সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ এমপি। এছাড়া সেখানে বৃক্ষের চারা রোপন, সংরক্ষণ ,পরিচর্যা ও বৃক্ষের উপকারিতা তুলে ধরে
বক্তব্য রাখেন ঢাকাস্থ উক্ত প্রকল্পের পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মাহাদি হাসান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ আশরাব আলী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন রাজু, গোপালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ। তৎপর, বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে প্রধাণ অতিথি গাছের চারা বিতরণ করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.