নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে মা ও ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবকও আহত হয়েছেন। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী থাডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই এলাকার মুন্না (৩২) ধারালো বটি দিয়ে তার মা মোসা. মনোয়ারা টুলু ও ছোট ভাই মো. মৃদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক মুন্না ও মৃদুলকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে এবং মনোয়ারা টুলুকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী ভ্রমণ
প্রাথমিকভাবে মুন্না নেশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি মা ও ভাইয়ের ওপর হামলা করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.