এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ার হাট পৌরসভা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী (পাশে) চতুর্দিক থেকে ফেলানো ময়লা আবর্জনার স্তুপ'র দুর্গন্ধে হ
পথচারীদের হাঁটাচলা তো দায় হয়ে পড়েছেই। সাথে উভয়দিকে চলাচল রত: গাড়ি গুলোর চালক/হেলপার ও যাত্রীরা উক্ত স্থান পার হওয়ার সময় নাক চেপে ধরা ছাড়া কোনো গত্যন্তর থাকে না।
বলাবাহুল্য যে, চোখে না দেখা যে কোনো অন্ধ ব্যাক্তি চট্টগ্রাম বা চট্টগ্রামের যে কোনো স্থান থেকে গাড়িতে চড়ে বারইয়ারহাট এসে নামতে হলে চোখে না দেখলে ও উক্ত ময়লা আবর্জনার স্তুপ এর কাছাকাছি আসা মাত্-ই নাকে দুর্গন্ধ আসার সাথে সাথেই বুজে নিতে পারবেন যে, তার গন্তব্যস্থল বারইয়ারহাট এসে গেছে।
অনেকের মন্তব্য, এই জায়গার সামনে দিয়ে একজন সুস্থ মানুষ হাঁটাচলা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
এছাড়া ওই ময়লা আবর্জনার স্তুপ এর অতি নিকটবর্তী এলাকায় যে সব বাসা/বাড়ি রয়েছে তাতে বসবাসকারীদের দুর্বিসহ দিন-রজনী কাটিয়ে যেতে হচ্ছে। অথচ, বারইয়ারহাট পৌরসভায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকার সরকারি বেতন ভুক্ত কর্মকর্তা/কর্মচারী ওই সব কিছু দেখে ও না দেখার ভ্যান করে মাসে মাসে সরকারি কোষাগার থেকে বেতন উত্তোলন করে আরাম আয়েসি জীবন অতিবাহিত করে যাচ্ছে!
বলাবাহুল্য যে, যদিও বা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিনা ভোটে মেয়র বানানো হয় পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন কে। কিন্তু, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো সে ও পালিয়ে দেশের বাইরে চলে যায়। আর এর পর কয়েক মাস পৌরসভায় মেয়র শুন্য থাকার পর মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে পৌর প্রশাসকের দায়িত্ব দেয়া হলে ও পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজোতক পৌর বাজারটির প্রধান সমস্যা গুলোর মধ্যে অন্যতম: উক্ত ময়লা আবর্জনার স্তুপ এর বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেননি!
ফলে, বাধ্যগত ভাবে একেবারেই দুর্বিসহ দুর্গন্ধযুক্ত এলাকা দিয়ে হাঁটাচলা করে যেতে হয়/হচ্ছে এলাকার নারী-পুরুষকে। তা ছাড়া উভয়দিকে চলাচল রত: গাড়ি গুলোর চালক/হেলপার এবং যাত্রীদের মুখ চেপে ধরে এ জায়গাটা অতিক্রম করতে হয়। এর বাইরে উক্ত বারইয়ারহাট পৌরসভা বাজার এলাকায় ময়লা আবর্জনার স্তুপ এর আশেপাশের বাসা/বাড়িতে বসবাসকারী দের অত্যন্ত শারীরিক ঝুঁকি নিয়ে বসবাস করে যেতে হচ্ছে।
মীরসরাই উপজেলা এবং বারইয়ারহাট পৌরসভায় দায়িত্বে থাকা ব্যক্তিরা কি এর দায় এড়াতে পারবেন?
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.