নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বিজয়ের সম্ভাবনা আগে থেকেই প্রবল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নির্বাচনটি ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে নির্বাচন কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.