মীরসরাইয়ের ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক জসিম উদ্দিনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া- মোনাজাত
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এবং ইউনিয়ন বিএনপি'র আহবায়ক জসিম উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় বিএনপি'র সম্মানিত চেয়ারপার্সন ও ৩ বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন কল্পে এর তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো'র স্মরণে ১৭ আগষ্ট (রবিবার) বাদ আছর স্থানীয় ঠাকুর দীঘি বাজারস্থ বাইতুল নুর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া- মোনাজাতের আয়োজন করা হয়।
মিলাদ শেষে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো'র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া- মোনাজাত করা হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি'র আহবায়ক জসিম উদ্দিন সহ দলের অপরাপর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.