নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ছয় মাসের ব্যবধানেই স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আবারও নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন—সবখানেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও কৌতূহল।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূলের মানুষের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন সাবেক ছাত্রনেতা ও তরুণ রাজনীতিক মোঃ হুমায়ুন খাঁন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, তরুণ সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন।
সম্প্রতি তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মোড় থেকে গণসংযোগ শুরু করেন মোঃ হুমায়ুন খাঁন। এ সময় তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে মোঃ হুমায়ুন খাঁন বলেন, “দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এখন তেঁতুলিয়া ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “তেঁতুলিয়া ইউনিয়নের উন্নয়নে জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ তেঁতুলিয়া ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।”
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা মোঃ হুমায়ুন খাঁনকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও গণসংযোগের মাধ্যমে তিনি তেঁতুলিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এই গণসংযোগকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.