এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বর্তমান বিএনপি সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কারো দয়ায় ক্ষমতায় আসেনি, দেশের উন্নয়নের জন্য মানুষের ভালোবাসার ম্যান্টেন্ড নিয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি'র এমপি নুরুল আমিন।তিনি ১১ আগষ্ট (মঙ্গলবার) বিকাল ৪ টায় উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজার থেকে শান্তিরহাট- বিশুমিয়ারহাট এবং আবুরহাট সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন পূর্ব স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বিগত আওয়ামাীলীগ সরকারের সময় ওরা শুধু বিভিন্ন প্রকল্পের নামে নিজেদের উন্নয়ন করেছে। আর বর্তমান তারেক রহমান এর নেতৃত্বাধীন শহীদ জিয়ার আদর্শের বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের কোনো অর্থই নিজেদের ব্যক্তিগত কাজে ব্যয় করছে না। জনকল্যানে ও উন্নয়নে ব্যয় অব্যাহত রয়েছে। নুরুল আমিন এমপি বলেন, আমাদের কিছুদিন সময় দিন দেখবেন আপনারাই আর কোনো উন্নয়ন কাজ খুঁজে পাবেন না। এখন ওদের ফেলে যাওয়া ভাঙ্গাচোরা দশা সংস্কার করতে আমাদের একটু সময় দিতে হবে শুধু।
বারইয়াহাট পৌরসভা বিএনপি'র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব-কমিশনার নিজাম উদ্দিন এর উপস্থাপনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সদস্য সচিব সালাহ্ উদ্দিন চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে, মীরসরাই উপজেলার সবচেয়ে গ্রাম্য গুরুত্বপূর্ণ পূর্ন জনপদ বারইয়ারহাট পৌরসভা বাজার থেকে শান্তিরহাট- বিশুমিয়ারহাট এবং আবুরহাট সড়কে দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল দশা এবং বর্ষায় চলাচলের অনুপযোগী থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি এলাকাবাসীর ভোগান্তি কমাতে বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর সু'দৃষ্টিক্রমে এবং স্থানীয় এমপি নুরুল আমিন এর আন্তরিক প্রচেষ্টায় উক্ত সড়কটির সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.