সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি-২৫ ব্যাটালিয়ন। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকটি সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় তল্লাশি করে অভিনব কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ও বিস্তারিত পরিমাণ কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জানানো সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.