বদলগাছী নওগাঁ থেকে সংবাদাতা এনামুল কবীর এনাম
নওগাঁর বদলগাছী উপজেলার ১৭ টি মাদ্রাসায় মোট ৩২০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫৯ জন পরিক্ষার্থী পাস করেছেন। ৩ টি মাদ্রাসায় কোন শিক্ষার্থী নেই তালিকায় বাদ যায় নি মাদ্রাসার নাম।
২৬ সালের এস,এস,সি ও দাখিল পরিক্ষার তালিকা সুএে জানা যায় গয়ড়া তেতুলিয়া ডি,এম,ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ১৯ জন পাস করেছেন ৮ জন।ধর্মপুর গোয়াল ভিটা হোসনিয়া কালিমিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন পাস করেছেন ১৫ জন।,ইসমাইলপুর রাহমানিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ১৪ জন পাস করেছেন ০৪ জন। মিঠাপুর আলিম মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন পাস করেছেন ২০ জন। নুনুজ কালীমিয়া আলিম মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ২৫ জন পাস করেছেন ৫ জন। কেসাইল দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন পাস করেছেন ৫ জন।রুকুনপুর আদর্শ দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ জন পাস করেছেন ১৮ জন।চাকলা দারীশোন শহীদুল্লাহ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন পাস করেছেন ৫ জন।,গোবর চোপা আক্তার হামিদ দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ০১ জন পাস নেই,উক্ত বিষয় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কামরুজ্জামান বলেন প্রতিষ্ঠানটি টিকে রাখার জন্য আমি একজন কে পরিক্ষায় অংশ গ্রহন করানো হয়েছিল কিন্তু আবার অকৃতকার্য হয়েছে। চাংলা জে এম দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ১৭ জন পাস করেছেন ৩ জন।ফাতেজঙ্গপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন পাস করেছেন ১৬ জন। কাষ্ট গাড়ি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন পাস করেছেন ১৬ জন জি পি এ পেয়েছে একজন।জগদীশপুর দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন পাস করেছেন ১৪ জন,মুক্তিনগর দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ১৮ জন পাস করেছেন ১৮ জন, দাউদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন পাস করেছেন ১২ জন।
জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ৩ জন একজনও পাস নেই, উক্ত বিষয়ে মাদ্রাসার সুপার আব্দুল আজিজ বলেন এই প্রথম মাদ্রাসার পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। খাদাইল দাখিল মাদ্রাসায় কোন পরীক্ষার্থী নাই,উক্ত বিষয় মাদ্রাসার সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান এই প্রথম অকৃতকার্য হয়েছে। স্হানীয় এলাকাবাসী জানান মাদ্রাসায় কোন ছেলে মেয়ে আসেনা,শিক্ষকগন আসেনা। এবং পাঠ দানের কোন আলামত সরেজমিনে দেখা যায় নি। সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায় মাদ্রাসাটি ইটের ঘর গুলোর টিনের ছাউনি ভেঙে খসে পড়েছে,সরকারি বিল্ডিং থাকলে ও কোন শিক্ষক কর্মচারী দেখা যায় না।
গোবর চাপা আখতার হামিদ সিদ্দিকী দাখিল মাদ্রাসার একই অবস্থা, নেই কোন শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী। জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা টি একই কৌশলে অবলম্বন।
মাদ্রাসা তিনটি তাদের ভবিষ্যৎ আখের খুটি টিকিয়ে রাখতে প্রতি নতুন বছরে ভুয়া শিক্ষার্থীদের তালিকা দাখিল করে বই উত্তলোন করেন। তারা কৌশলগতভাবে এমপিও ভুক্তের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখেন।
উক্ত বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসার সংখ্যা ১৭ টি,তার মধ্যে ননএমপিওর সংখ্যা ৩ টি, উক্ত ৩ টি মাদ্রাসায় নতুন বছরে বই প্রদান করা হয় কি না জানতে চাইলে তিনি বলেন পাঠদান অনুমতি থাকলেই বই নিতে পারেন,শিক্ষার্থী থাকতে হবে কি না জানতে চাইলে তিনি বলেন হা অবশ্যই,যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান মিস্টেক করে তাহলে তাহা খতিয়ে দেখব।
বদলগাছী কতিপয় শিক্ষাবিদ এবং স্বচেতন মহলের দাবি শিক্ষার মান বাঁচাতে এবং উন্নত বিশ্বের সঙ্গে এগিয়ে যেতে হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনকে রাজনিতী মুক্ত করার পরিকল্পনা নিতে হবে।তারা আরও বলেন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রাজনৈতি করার কারনে বদলগাছী উপজেলা সহ সারাদেশের সকল শিক্ষার মান ক্ষুণ্ণ ও নিম্নের দিকে।আর্দশ শিক্ষা নেই বল্লেই চলে। তিনারা শিক্ষার মানকে রক্ষার জন্য শিক্ষকদের রাজনৈতি মুক্ত শিক্ষকতার পেশার দায়িত্ব পালনের কঠোর পরিকল্পনা নিতে সরকারের প্রতি নেক হস্তক্ষেপ কামনা করেন বদলগাছী উপজেলার স্বচেতন মহল সাবেক কতিপয় শিক্ষাবিদ ও সাংবাদিকগন।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ সংবাদাতা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.