এম,এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
উত্তর চট্টগ্রামের
মীরসরাইয়ে একটি বাড়িতে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দিয়ে গেছে ডাকাত দল। এমনটির সংবাদ পাওয়া গেছে স্থানীয় অধিবাসী ও ভূক্তভোগীদের কাছ থেকে। এবং পুলিশ ও এর সত্যতআ নিশ্চিত করেছেন।
সূত্র মতে, ৮আগস্ট (শনিবার) দিবাগত রাতে মীরসরাই উপজেলার ১২ নং খইয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের সফি উদ্দিন মিস্ত্রি বাড়ির গিয়াস উদ্দিনের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভূক্তভোগী গিয়াস উদ্দিন জানান, শনিবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ১০-১২ জনের মুখোশ পরা ডাকাত দল তাদের ঘরের প্রধান দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ধরণের অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারে ৩ সদস্যকে হাত পা বেঁধে ফেলে। এর পর তারা তাদের ঘরের আলমারি, শোকেসের তালা ভেঙ্গে প্রায় ৫০ হাজার নগদ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে ডাকাত দল ঘরের জিনিসপত্র তননছ করে। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর তাদের চিৎকারে আশপাশে লোকজন এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে দেয়।
পরদিন (রোববার) সকালে খবর পেয়ে মীরসরাই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন বলে ও জানান তিনি।
জানতে চাইলে মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) আওলাদ হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, গিয়াস উদ্দিনের ঘরের দরজাটি সাধারণ কাঠের দরোজা ছিলো। সেই সুবাদে দুর্বৃত্তরা ধাক্কা দিয়ে দরজা খুলে কিছু স্বর্নালংকার, ৩টি মোবাইলফোন নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন তিনি।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.