রাজশাহী প্রতিনিধি
পাঁচ দিনব্যাপী "রাজশাহীর উদ্যোক্তা মেলা-২০২৬" এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক *জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন
প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উদ্যোক্তাদের দেশীয় পণ্যের মানোন্নয়ন ও বাজারজাতকরণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী আয়োজিত এই মেলায় মোট ৬০ জন উদ্যোক্তা ৬০টি স্টলে তাদের বিভিন্ন উদ্ভাবনী ও দেশীয় পণ্য প্রদর্শন করেন। মেলায় নারী উদ্যোক্তাদের পাশাপাশি তরুণ উদ্যোক্তারাও তাদের তৈরি হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক ও কৃষিজাত পণ্য প্রদর্শন করেন।
মেলা আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং রাজশাহীর পণ্যকে জাতীয় পর্যায়ে পরিচিত করাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.