এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা, বিগত আওয়ামী দুঃশাসনামলে শারিরীক-মানসিক নির্যাতন, হামলা-মামলা ও জেল জুলুমের শিকার, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ- মাওলানা এনামুল হক রাঙ্গুনিয়ার কোদালা ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। হাফেজ এনামুল হক দলের অতীত দুঃসময়ের শহীদ জিয়া আদর্শের নিবেদিত প্রাণ নেতা হিসেবে উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দল সহ অপরাপর সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.