এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাড়িয়ে পুরো জেলা জুড়ে বিএনপি'র নেতা কর্মীদের কাছে অতি পরিচিত একটি নাম সেলিম হাজারি। রাজনৈতিক হয়রানির
বহু হামলা-মামলায় জর্জরিত, অত্যাচার- নির্যাতন এবং জীবন হারানোর ভয় ছিলো যার ছিলো নিত্যসঙ্গী সেই সেলিম হাজারি বারইয়ারহাট পৌরসভা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক।
আগামী পৌরসভা নির্বাচনে তিনি তার নিজের এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।
দলের প্রবীণ একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে অনেকেই তাকে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহী। কিন্তু, বর্তমান সরকার কর্তৃক জনপ্রতিনিধির প্রার্থী হওয়ার বিষয়ে যে সব ধারা-উপধারা সংযোজন করে নির্বাচনে প্রার্থী হওয়ার সার্কুলার জারি করা হয়েছে তাতে খানিকটা টা বেগ পেতে হলে ও সেলিম হাজারির মতো দলীয় নেতাদের দায়িত্বে আসার অত্যাবশ্যকতা রয়েছে বলে মনে করেন অনেকেই।
এখন দেখার বিষয় নির্বাচনের সিডিউল ঘোষণার পর প্রার্থী হওয়াদের বিষয়ে কতোটুকু কি হয়। এবং সেলিম হাজারি ও কতোটুকু অগ্রগামীতায় পৌঁছাতে পারেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.