এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার 'বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা' (অসকা)-র একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কুশল বিনিময় করেন এবং নিয়ামতপুর উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণকর উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সুশৃঙ্খল অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করা হয়।অসকা নিয়ামতপুর শাখা কর্তৃক ইতিমধ্যে সম্পন্নকৃত বেশ কিছু সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অগ্রগতি এবং বাস্তবায়িত প্রকল্পের বিবরণ সংবলিত একটি ফাইল আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট পর্যবেক্ষণ ও সদয় অবগতির জন্য উপস্থাপন করা হয়।উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে প্রতিনিধি দল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের কল্যাণে তাঁদের এই অগ্রণী ভূমিকা ও উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও প্রশাসনিক তরফ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.