দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
দুর্গাপুর থানার এসআই আব্দুল মজিদ সঙ্গীয় এস আই মেহেদী হাসান সম্পদ ও অন্যান্য অফিসার সহ ফোর্সের সহায়তায় বাসগৃহ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার সহ তিন জন আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
আজ রবিবার (২৬ শে জুলাই) তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দুর্গাপুর পৌর এলাকার সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ মেহের মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৯), মোঃ হোসেন আলীর ছেলে মোহাম্মদ পিয়ারুল ইসলাম( ২২), মৃতঃ আক্কাস আলীর ছেলে জসিম( ৪০)।
এদের নামে দুর্গাপুর থানার মামলা নম্বর ২০, তারিখ ২৬/০৭/ ২৬ খ্রি: ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা দায়ের করা হয়েছে এবং চুরি যাওয়া এল ই ডি টেলিভিশন- ১টি, যার মূল্য অনুমান ৪০ হাজার টাকা, ব্যাটারি- ১টি, যার মূল্য অনুমান ১০ হাজার টাকা, বিছানার চাদর ও একটি তোয়ালে, যার মূল্য অনুমান ১৯০০ টাকা আসামীদের হেফাজত হইতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুল মজিদ জানান, তিনি সহ সঙ্গীয় এস আই মেহেদী হাসান সম্পদ ও অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় উক্ত আসামীদের গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। অদ্য (২৬ জুলাই ২০২৬) তারিখ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, দুর্গাপুর থানাকে একটি মডেল থানায় রূপান্তর করার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছি এবং এলাকায় কোন-রকম চুরি, চাঁদাবাজি, মাদক বিক্রেতাদের কোন ঠাই নাই। সন্ধান পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখঃ গত শনিবার দিবাগত রাত্রে সিংগা গ্রামের আলাউদ্দিন মাস্টারের ছেলে রিমনের বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে। তার ধারাবাহিকতায় আজ তাদেরকে চুরির মালামাল সহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.