আমাদের জন্মভুমি ডেক্স
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৩২৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর খানপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন চরখানপুর হঠাৎপাড়া নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে আভিযানিক দল চরখানপুর হঠাৎপাড়া নামক এলাকার পাট ক্ষেতের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন ব্যক্তি মাথায় একটি বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। তখন উক্ত ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ধাওয়া করে আটক সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় যে তার নিকট থাকা বস্তার মধ্যে ভারতীয় সিরাপ রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মোঃ রুবেল হোসেন (২৬), পিতা-আঃ আজিজ, গ্রাম-পূর্ব খানপুর, পোষ্ট-মতিহার, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীর নিকট হতে *২৮০ বোতল ভারতীয় Escuf সিরাপ ও Realme মোবাইল-০১টি* জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীসহ সিরাপ ও মোবাইল কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.