নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মাদকদ্রব্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.