মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর)প্রতিনিধি:নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বাঘা বিশ্বাস (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) গভীর রাতে (আনুমানিক রাত ০১:১৫ ঘটিকায়) লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি লালপুর থানাধীন টিটিয়া গ্রামস্থ এরশাদ মোড় এলাকার কাজী অফিসের সাইন বোর্ড সংলগ্ন তিন রাস্তার মোড়ে চালানো হয়।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় বাঘা বিশ্বাসকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ (পনের) লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।উপজেলার ডহরশৈল( গীর্জা পাড়া) গ্রামের মৃত বিষু বিশ্বাসরের পুত্র বাঘা বিশ্বাস (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ।
এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।পুলিশের বক্তব্য:লালপুর থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.