এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: ফেনীর ছাগলনাইয়ার তর্কিত- বিতর্কিত নেতা আলমগীর সিদ্দিকী ঢাকায় গ্রেপ্তার হয়েছে ন।
গত কয়েক দিন যাবত ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ওই সব ঘটনা গুলোর সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ করে দোষী সাব্যস্ত করা হয় বিএনপি'র পক্ষ থেকে। শেষান্তে ফেনী ১ আসন (ছাগলনাইয়া- ফুলগাজী-পরশুরাম) এর এমপি রফিকুল ইসলাম মজনু ও প্রকাশ্য ঘোষণা দিয়ে বলেছেন-রাজনৈতিক সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যে বা যারা জড়িত থাকবে তাদের রাজনৈতিক নেতা কর্মীর কোনো পরিচয় দেখা হবে না।
আর তার ওই ঘোষণার পর ফেনীর সর্বাধিক আলোচিত ব্যাক্তি ছাগলনাইয়া উপজেলা বিএনপি'র সাবেক প্রভাবশালী নেতা আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের।
আলমগীর সিদ্দিকীর গ্রেপ্তার এর খবর শুনে পুরো ছাগলনাইয়া উপজেলা ব্যাপী সন্তোষ-অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.