এম সাগর নিজেস্ব প্রতিবেদক,
নওগাঁর পোরশা উপজেলায় কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।
উপজেলার ডিসির মোড় এলাকার মতিউরের দোকান থেকে সার নিয়ে যাওয়া হচ্ছিল কালাইবাড়ির দুয়ারপাল এলাকার আব্বাস আলীর দোকানে। অভিযোগ রয়েছে, মতিউর সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে প্রতি বস্তা সার ১,০৬০ টাকা দরে ক্রয় করে তা আব্বাস আলীর কাছে ১,৩৬০ টাকা দরে বিক্রি করছেন।
সাধারণ কৃষক যখন ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় সার পাচ্ছেন না, তখন কীভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে এসব সার সরবরাহ করা হচ্ছে? এছাড়া, ১,৩৬০ টাকা দরে সার কিনে আব্বাস আলী শেষ পর্যন্ত কৃষকদের কাছে কত দামে বিক্রি করবেন—সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.