মোছাঃ শাহানা খাতুন নওগাঁ
নওগাঁ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অভিযানে নিয়মিত মামলার ৫ জন আসামি, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি এবং মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ জন আসামিসহ মোট ১১ জনকে পুলিশি নিরাপত্তায় (পুলিশ স্কর্টের মাধ্যমে) আদালতে প্রেরণ করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.