এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কয়েকজন নেতা-কর্মী সমন্বয়ে মিছিল করেছে!
আওয়ামী লীগকে সরকারের তরফ থেকে
রাজনৈতিক যে কোনো কর্মসূচি পালনে নিষিদ্ধ করা হলে ও এখানকার ক্ষমতাসীন দল বিএনপি'র নেতা কর্মী এবং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিষিদ্ধ যুবলীগের মিছিল করা নিয়ে মীরসরাইয়ের সকল শ্রেণী ও পেশার মানুষ হতভম্ব হয়ে পড়েছে।
সূত্রে পাওয়া তথ্যমতে, ৩০ জুলাই (বৃহস্পতিবার) আওয়ামী যুবলীগের কয়েকজন নেতা কর্মী ব্যানার ব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় মিছিল বের করে।
অবশ্য, যুবলীগের মিছিল করার প্রতিবাদে দুপুরে দিকে ওই এলাকায় স্থানীয় বিএনপি'র পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল করার খবর পাওয়া গেছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.