এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সাংবাদিক নামের অপ সাংবাদিকতার অনুষ্ঠানে উপস্থিত না থেকে প্রশংসায় ভাসছেন বিএনপি'র এমপি নুরুল আমিন।
সূত্র মতে, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ প্রেসক্লাব নামের ধান্দাবাজির আড্ডা খানায় মীরসরাই বিএনপি'র এমপি নুরুল আমিন কে উদ্বোধনী অনুষ্ঠানের নামে তাতে প্রধান অতিথি বানিয়ে তাদের কে বৈধতা দেয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ১৮ জুলাই (শনিবার)।
কিন্তু, নুরুল আমিন এমপি তাতে উপস্থিত না হয়ে তাদের সেই খায়েস অপূর্ণ করে দিলেন।
ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত-ই অথবা অন্য কাজের ঝামেলায় থাকার কারণেই হোক সাংবাদিক নামধারী অ সাংবাদিকদের উক্ত প্রেসক্লাব নামের ধান্দাবাজির আড্ডা খানায় নুরুল আমিন এমপি উপস্থিত না থাকায় কারণে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং প্রশংসা ও ছড়িয়ে পড়ছে মীরসরাইতে কর্মরত: বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা গুলোর সাংবাদিকদের মাঝে। আগামীতে ও সাংবাদিক নামধারী কোনো ব্যক্তি বিশেষ কর্তৃক দাওয়াত পেয়ে সেখানে উপস্থিত থাকার বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন এমপি নুরুল আমিন এমনটা ই মনে করেন মীরসরাইতে দায়িত্ব পালন করে যাওয়া প্রকৃত সাংবাদিকরা।
উল্লেখ্য, আগে যেমন তেমন থাকলে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকে মীরসরাইতে গুটি কতেক ধান্দাবাজ সাংবাদিকতার নাম ব্যবহার করে ধান্দাবাজির রমরমা কারবারে নেমে পড়ে। এর পর বিএনপি সরকার গঠন করার পর তাদের সাথে যোগ হয়ে আরো কিছু ব্যক্তি বিশেষ নানাবিধ: ভাবে সাংবাদিকতো নাম ব্যবহার করে অপ সাংবাদিকতা শুরু করে। কেউ কেউ আবার নিজেকে বিএনপি'র সাংবাদিক পরিচয় দিয়ে তাদেরকে প্রটেকশন দিয়ে যাচ্ছে। এ কারণে মীরসরাইতে কর্মরত: প্রকৃত সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়া সহ চরম ক্ষোভ ঝাঁড়ছেন।
বর্তমানে মীরসরাইতে কিছু ব্যক্তি বিশেষ ৫০০-১০০০ টাকা মূল্যের সাংবাদিকতার আইডি কার্ড সংগ্রহ করে তা গলায় ঝুলিয়ে যত্রতত্র চাঁদাবাজি- ধান্দাবাজির মতো অপ সাংবাদিকতা চালিয়ে সাংবাদিকতা পেশার ওপর কালিমা লেপন করে চলেছে! পেশাগত দিক দিয়ে অনেক পুরনো এবং প্রকৃত সাংবাদিকরা তাদের এমন অপকর্মের কারণে লজ্জায় মুখ ঢেকে রাখার অবস্থায় থাকতে বাধ্য হচ্ছে। আবার কেউ কেউ নিজেদের কে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সক্রিয় সাংবাদিক পরিচয় দিয়ে দোর্দণ্ড প্রভাব বিস্তার করে চলার কারণে প্রকৃত সাংবাদিকরা মুলত: এক প্রকার জিম্মি অবস্থায় থাকতে ও বাধ্য হতে হচ্ছে। প্রকৃতপক্ষে এখনকার বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষিয় পরিচয়ের মাধ্যমে দোর্দণ্ড প্রভাব বিস্তার করে চলার মতো কোনো ব্যক্তিকে বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে রাস্তা, মাঠ-ঘাট কোথাও কেউ দেখেছেন বলে এমন প্রমাণ কারো কাছে নেই। মীরসরাই উপজেলায় বিএনপি'র একমাত্র পত্রিকা দৈনিক দিনকাল এর নিজস্ব প্রতিনিধি/সাংবাদিক এম, এ কাশেম ছাড়া আর কেউ ছিলো না বিএনপি'র সাংবাদিক যে তা শতোভাগ সত্য হলে ও এখন ওরা কারা?
ফলে, মীরসরাইয়ে বর্তমান বিএনপি সরকারের শাসনামলে যে বা যারা বিএনপি'র সাংবাদিক পরিচয় দিবে বা দুই নাম্বারী ধান্দাবাজির অপকর্ম চালাবে তাদের বিষয়ে দল নিবেদিত প্রাণ বিএনপি'র নেতা কর্মী এবং বিএনপি'র এমপি ও প্রশাসনকে সতর্ক থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করে সাংবাদিকতার মুল পেশাকে সঠিক পথে পরিচালিত করে যাওয়ার সূযোগ সৃষ্টি করে দেয়ার জন্য মীরসরাইয়ে দায়িত্ব রত: প্রকৃত সাংবাদিক সহ সচেতন সবার দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.