নিজস্ব প্রতিবেদক
মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে *সিপিসি-৩, র্যাব-৫, রাজশাহী* এর উদ্যোগে জয়পুরহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সিপিসি-৩ এর সভা হলরুমে আয়োজিত এই সেমিনারে মাদকাসক্তি প্রতিরোধ, মাদকের কুফল এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিরই ক্ষতি করে না, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। র্যাবের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয় এবং যেকোনো ধরনের মাদক কারবারের তথ্য র্যাবকে জানানোর আহ্বান জানানো হয়।
সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.