মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর)প্রতিনিধি:নাটোর জেলার লালপুর উপজেলার ৯ নং এ.বি. ইউনিয়নের ২ নং শালেশ্বর ওয়ার্ডের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আসলাম আলী, বিএনপি নেতা মানিক মন্ডল, বিএনপি নেতা মোঃ আকছেদ আলী এবং শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম হোসেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এ.বি. ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আলী আশরাফ, যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল আলম এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে শাহিন আলম, মিলন আহমেদ, আব্দুল মজিদ, ওয়াজ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাজেদুর রহমান (সাজু)।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান বলেন, যুবসমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। মরহুম আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনন্য ভূমিকা রেখে গেছেন। তাঁর স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মাঝে উৎসবের আবহ তৈরি করেছে।উদ্বোধনী খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী হাজারো দর্শকের ঢল নামে এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি সম্পন্ন হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.