স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠন করেছে।
গত বুধবার (১৫ জুলাই) এ সিদ্ধান্তের অংশ হিসেবে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিএনপিতে পদায়িত হওয়ায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন বাবলু, মো. নাসিম খাঁন, ফাইজুল হক ফাহি, সালমগীর হোসেন, আল মামুন বাবু ও মো. জামিলুর রহমানকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. আক্তারুল হাসান অপু, মাসুদুল হক মৃধা মোমিন, শ্যামল শেখ, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, শাহিন আক্তার সাঈদ ও নাফিজ ইমতিয়াজ ড্যানী।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.