নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে ইঞ্জি: আরিফুজ্জামান সোহেলকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১৫/০৭/২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
ইঞ্জি: আরিফুজ্জামান সোহেল দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর যুবদলের রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয়।
এদিকে সোহেল ভাইকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় ১৮ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে রাজশাহী মহানগর যুবদল আরও গতিশীল হবে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.