স্টাফ রিপোর্টার রিপোর্টার মোঃ নুরুল আলম)
আজ ১৪ জুলাই ২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার। বান্দরবানের আলীকদম উপজেলায় ভয়াবহ বন্যার কবলে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এ সময় তিনি বন্যার্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "বিএনপি সব সময় জনগণের বিপদে পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী তথা দলের হাইকমান্ডের নির্দেশে আমরা আজ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছি।" ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন তুষার ও জেলা বিএনপির সদস্য মাশুক আহমেদ। এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম আইয়ুব খান, উপজেলা বিএনপির নেতা জুলফিকার আলি ভুট্টো, আব্দুল হামিদ, মনছুর আহমেদ, জয়নাল আবেদীন, ইউনুছ মিয়া ও আবুল কালাম প্রমুখ।
নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন। তারা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসনে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.