এম,মরিয়ম খাতুন, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর কোটাপুকুর মোড়ে এক ভুট্টা বিক্রেতা নারীর বিরুদ্ধে ক্রেতার ১০০ টাকা হাতিয়ে নিয়ে তা অস্বীকার করার গুরুতর অভিযোগ উঠেছে। ফোনে কথা বলার সুযোগে ক্রেতার টাকা ক্যাশে ঢুকিয়ে তা সরাসরি অস্বীকার করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী ক্রেতা সূত্রে জানা গেছে, গত রাতে কোটাপুকুর মোড় এলাকায় ওই নারীর দোকানে ভুট্টা কিনতে যান এক সাধারণ কাস্টমার। ওই সময় দোকানে অন্য কোনো ক্রেতা ছিল না, কাস্টমার একাই ছিলেন। ভুট্টা নেওয়ার পর ক্রেতা বিক্রেতা নারীকে একটি ১০০ টাকার নোট প্রদান করেন। ওই সময় নারী বিক্রেতা ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। ফোনে কথা বলা অবস্থাতেই তিনি টাকাটি হাতে নিয়ে নিজের পকেটে বা ক্যাশে রেখে দেন।টাকা রাখার পরপরই ওই নারী সম্পূর্ণ ঘুরে যান এবং কাস্টমারকে কোনো টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। উল্টো তিনি দাবি করেন যে কাস্টমার তাকে কোনো টাকাই দেননি।ভুক্তভোগী কাস্টমার টাকা দেওয়ার কথা বারবার মনে করিয়ে দিলে ওই নারী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চড়া গলায় তা অস্বীকার করেন। ওই সময় তার চড়া গলা শুনে আশেপাশে উপস্থিত অন্য ক্রেতা ও পথচারীরা বিষয়টি খেয়াল করেন এবং ঘটনাস্থলে জড়ো হন। টাকা নিয়েও তা "নেইনি" বলে সরাসরি অস্বীকার করা এবং সাধারণ কাস্টমারকে হেনস্তা করার এই ঘটনায় উপস্থিত সবার মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়।স্থানীয়দের মতে, ব্যবসার আড়ালে কাস্টমারদের একা পেয়ে এভাবে ধোঁকা দেওয়া এবং টাকা আত্মসাৎ করা চরম অপরাধমূলক আচরণ। ফোনে ব্যস্ত থাকার অজুহাতে সাধারণ মানুষকে হেনস্তা করার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.