এম, এ কাশেম নিজস্ব প্রতিবেদক
বলতে গেলে এখন আর আগের মতো সেই সাংবাদিকতা নেই!
অতীত সময়ে কতো কষ্ট করে সংবাদ সংগ্রহ করে পত্রিকায় নিউজ পাঠাতাম। তা যথারীতি আসতো ও। তবে, কোনো কোনো সময় তা বাদ ও পড়ে যেতো। সকালে পত্রিকা উল্টিয়ে পাঠানো নিউজ দেখতে পেলে মন ভরতো এবং কষ্ট সার্থক হতো। আর নিউজ যদি না দেখা যেতো তখন কতোটা যে খারাপ লাগতো তা বলার ভাষা ও নেই। আর এখনকার সময়ে ওই চিন্তা তেমন কারো নেই এবং থাকে ও না। কারণ, এখনকার সাংবাদিক নামধারীরা দু'হাতে টাকা ইনকাম করে সেখান থেকে নিউজ পাঠানোর সাথে সাথে বিকাশের মাধ্যমে টাকা ও পাঠিয়ে দিয়ে থাকে! আর তাতে পরেরদিন নিশ্চিন্তেই পত্রিকায় নিউজ এসে যায়!! আর তাতে টাকা ইনকাম আরো বহুলাংশে বেড়ে যায় ওই সাংবাদিক নামধারীর!!! এখন কথা হচ্ছে-সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক সাহেব বা দায়িত্ব রত: অন্যান্যরা মাথায় রাখেন যে, পত্রিকার পক্ষ থেকে টাকার বিনিময়ে আইডি কার্ড তো দেয়া হয়েছে যেনতেন ব্যাক্তির হাতে। এখন নিউজ গুলো যে সে পাঠাচ্ছে তা কি সে নিজে লিখে পাঠাচ্ছে নাকি অন্য কারো থেকে সংগৃহীত/কপি করে পাঠাচ্ছে?
বলতে গেলে ওই অবস্থা সারাদেশেই বিদ্যমান। তবে, আমি আমার চট্টগ্রাম (উত্তর)- মীরসরাইয়ের বাস্তব চিত্র হিসেবে তা জোর গলায় বলতে পারি/পারবো ও।
আর এভাবেই শেষ হয়ে যাচ্ছে/করে দেয়া হচ্ছে অতঅতীতের গৌরবান্বিত সু'মহান পেশাসাংবাদিকতার মান-মর্যাদা।
লেখক : সাংবাদিক, নিজস্ব প্রতিনিধি: দৈনিক 'দিনকাল' উত্তর চট্টগ্রাম, বিশেষ প্রতিনিধি: দৈনিক 'আমাদের জন্মভূমি'।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.