রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আরসুজামান মালেকের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ই জুলাই ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মাওঃ এফ,এম ইসমাইল আলম আল হাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র কলেজের শিক্ষক- কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অধ্যক্ষকে কলেজের পক্ষ থেকে ফুল, মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, তার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজ অত্র এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএএম আব্দুল আওয়াল। আলোচনা সভা শেষে বিদায়ী অধ্যক্ষের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.