রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর থানা এলাকায় আম চুরিকে কেন্দ্র করে সংঘটিত আঃ রাজ্জাক হত্যা মামলার মূলহোতা মকবুল হোসেনসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী ও র্যাব-২, মোহাম্মদপুর, ঢাকার যৌথ অভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি মোহনপুর থানা এলাকায় আম চুরির ঘটনাকে কেন্দ্র করে আঃ রাজ্জাক নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব-৫, রাজশাহী ও র্যাব-২, ঢাকা গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মামলার মূলহোতা মকবুল হোসেনসহ আরও ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে বলে র্যাব জানায়।
পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়, এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.