নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এসএম আয়নাল হক ও সাধারণ সম্পাদক পদে মোহা. আমিনুল হক লিটন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) পবা দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯৪ জন ভোটারের মধ্যে শতভাগ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মেহেদী হাসান মৃধা (সাল্লিম)। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ছিলেন মাইনুল ইসলাম ও মো. আশরাফুজ্জামান সোহাগ।
নির্বাচনে সভাপতি পদে এসএম আয়নাল হক ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে মো. নুরুন্নবী ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোহা. আমিনুল হক লিটন ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আওয়াল ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. শাহীন আলম ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আইন বিষয়ক সম্পাদক মো. জাভেদ ওমর ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল আলিম ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মো. সুরুজ আলী ৫৭ ভোট, মো. শাহিনুর রহমান ৫১ ভোট ও মাজদার আলী ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.