নিজস্ব সংবাদদাতা
গতকাল ০৮ জুলাই ২০২৬ তারিখ রাত ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়। এ সময় তিনি ডিআইজি মহোদয়ের কর্মজীবনের বিভিন্ন সাফল্য ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সম্মাননা স্মারক প্রদানসহ আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ মনিরুল ইসলাম; জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মীর মোঃ শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব দীন মোহাম্মদ; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব মোঃ আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.