নিজস্ব সংবাদদাতা
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ০৬ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর ক্যাডেট কলেজের পিছনে আম বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকানো অবস্থায় রয়েছে।
তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আশেপাশে কোন লোক জন কিংবা মাদক কারবারীকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে টহল দল আম বাগানের মধ্যে একটি ব্যাগ দেখতে পায় এবং ব্যাগটি গুলো খুললে তার মধ্য হতে *২৯৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ের সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.