লালপুর (নাটোর) প্রতিনিধি:শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবীদের স্বপ্ন পূরণে লালপুরে উদযাপিত হলো এক অনন্য মানবিক উৎসব। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি ২০২৬’-এর নগদ অর্থ, সনদপত্র ও অনুপ্রেরণাদায়ী বই।সোমবার (৬ জুলাই) লালপুর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, "একটি আলোকিত সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। বীর মুক্তিযোদ্ধার নামে প্রবর্তিত এই উদ্যোগ তরুণ প্রজন্মকে যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, তেমনি তাদের উচ্চশিক্ষার পথকে আরও মসৃণ করবে।"উল্লেখ্য, এলাকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিগত ২০১২ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলমান এই মহতী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.