নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে নগরের সপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নোমান (২৫)। তিনি বোয়ালিয়া থানা (পশ্চিম) রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি নগরের সপুরা এলাকায়।
পুলিশ জানায়, গত ২৭ মে রাত সোয়া ৩টার দিকে বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার জামাল সুপার মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারণামূলক পোস্টার সাঁটানোর ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রের অভিযোগে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং গোপন তথ্যের ভিত্তিতে নোমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.