এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় সেফটি ট্যাংকের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সেই এলাকায় বসবাসকারী মীরসরাই উপজেলার বাসিন্দা বিএনপি নেতা কাজী রেজাউল করিম জানান, তার বাড়ি/বাসার পাশে ২৬ জুন (শুক্রবার) বেলা সোয়া দুই টার দিকে একটি নির্মানাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের
সাটারিং খুলতে গিয়ে দুই জন শ্রমিক অক্সিজেন হারিয়ে মৃত্যু বরণ করেন। পরে ৯৯৯ নাম্বারে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলএ এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ দুইটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি সবাইকে সেফটি ট্যাংকের কাজ রতাবস্থায় অক্সিজেনের বোতল ব্যতীত কেউ ওই রকম কাজে না ঢোকার জন্য অনুরোধ জানান। এবং সবাই কে সচেতনতা অবলম্বন করার ও অনুরোধ জানান।
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত নিহত দুই জনের নাম পরিচয় জানা যায়নি।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.