নওগাঁ জেলা প্রতিনিধি
র্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল নওগাঁ জেলা সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি পরিত্যক্ত স্থান থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ রাজশাহীর এক কর্মকর্তা বলেন, "অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে সন্ত্রাস ও অপরাধ নির্মূলে র্যাব বদ্ধপরিকর।"
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.