চট্টগ্রামের মীরসরাইয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশে যুবদলের বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশে উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে যুবদলের পক্ষ থেকে বিশাল সমাবেশ ও মিছিল করা হয়েছে।
২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৪টায় মীরসরাই-জোরারগঞ্জ থানা ও মীরসরাই-বারইয়ারহাটপৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিঃ সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
এ সময় উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাজারো নেতা-কর্মীরা সমস্বরে পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী শ্লোগান দেয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.