মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি: ১৭ ই জুন বুধবার, ঠিক দুপুর আড়ায়টাই, কলকাতা ইসকনের উদ্যোগে ভক্তদের নিয়ে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালেন। এই পরিছন্নতা অভিযানে প্রায় ১০০ থেকে দেড়শো ইসকনের ভক্তরা অংশগ্রহণ করেছিলেন।
এই পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত, এবং গঙ্গা আরতির মধ্য দিয়ে শেষ করবেন। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা নাথ জি এমনটাই জানালেন।
জানা যায় একুশে জুন যোগা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আগমনকে স্বাগত জানাতে, স্বচ্ছতা সে স্বাগত অভিযান।
রাধা নাথজী জানান, আমাদের এই উদ্যোগ শুধু আজকের জন্যই নয়, আমরা সারা মাস জুড়ে গুড নাইট বিভিন্ন জায়গায় অভিযান চালাবো। যেভাবে গঙ্গার দূষণ বাড়ছে, প্লাস্টিক জলে ভাসছে, শুধু তাই নয় হাত গুলিতে হাজার হাজার মানুষের সমাগম হলেও, ধাটগুলির প্রতি যত্ন ঠিকমতো নেয়া হয় না, হাজার হাজার টাকা খরচা হলেও, খাটগুলির অবস্থা অতি শোচনীয় এবং অপরিষ্কার, তাই আজ আমাদের ভক্তরা মিলে ঘাটতিকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।,
সকলে নিজে হাতে বালতি ঝাড়ু ও সার্পের মধ্য দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি।
জনগণের উদ্দেশ্যে ও এখানকার এলাকার পুরোহিত ও সেবক দের উদ্দেশ্যে এটুকুই বলবো, পরিষ্কার রাখুন, জলে আবর্জনা ফেলিবেন না, কাজের শেষে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন, গঙ্গাকে দূষণমুক্ত করুন, শুধু মনকে পরিষ্কার রাখলে হবে না, এই গুলোন কেউ পরিষ্কার রাখতে হবে। তবে এই গঙ্গা মা সন্তুষ্ট হবেন,
এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, বস্তির এলাকার সকল সভ্যরা। আরা জানান সত্যিই একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন ইসকন কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.