এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা কৃষক দলের অনুষ্ঠিতব্য আগামী ১৩ জুন (শনিবার) এর সম্মেলন যাবতীয় কার্যক্রম প্রায় সম্পন্ন হওয়ার পথে।
জাতীয় সংসদ নির্বাচনের আদলে উপজেলা কৃষক দলের কমিটি গঠন কল্পে এই সম্মেলনের আয়োজন।
সম্মেলনে অন্যান্য প্রার্থীদের মধ্যে নুরুন্নবী করিম বাবলু ও একজন সভাপতির পদে প্রার্থী ছিলেন।
আকস্মিক ভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এক ভিডিও বার্তায় তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেয়ায় ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়। কেউ কেউ বলছেন- তিনি (নুরুন্নবী করিম বাবলু) অপর প্রার্থী থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তার পক্ষাবলম্বন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ এ ও বলছেন-তিনি পরিস্থিতির শিকার হয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
এ প্রসঙ্গে তার সাথে সরাসরি কথা বলে বিস্তারিত জানতে চাওয়ার মানসে তার সাথে যোগাযোগ করে ও তার সাক্ষাত পাওয়া যাচ্ছিলো না গত ৪/৫ দিন!
ফোন/ম্যাসেজ এর মাধ্যমে জানতে চাওয়া হলে তিনি শুধু বলেছেন- এখন ব্যস্ততার মধ্যে রয়েছেন, পরে দেখা হলে কথা হবে।
এর-ই মধ্যে ১১ জুন (বৃহস্পতিবার) দুপুরে আচমকা সম্মেলন প্রস্তুতিরস্থল মীরসরাই কলেজ মাঠ এলাকায় তার সাথে দেখা হয়ে যায়।
প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ করতে চাইলে তিনি প্রথমে ব্যস্ততা দেখালে ও পরে বিশেষ অনুরোধে পড়ে তিনি বলেন- পরিস্থিতির শিকার বা টাকার লোভ কোনো টা-ই নয়, দলকে ভালোবাসি বলে দলের টানে-সজ্ঞগঠনের স্বার্থে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। তবে, নির্বাচনী কার্যক্রম থেকে সরে যাইনি।
তাহলে অন্য কোনো প্রার্থীকে সমর্থন জানিয়েছেন কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- হাঁ আমি বর্তমান প্রতিদ্বন্দ্বিতা কারী সভাপতি প্রার্থী তৌহিদ- উদ দৌজা কে সমর্থন দিয়ে তার জন্য নির্বাচনী কাজ করে যাচ্ছি।
তার এমন বক্তব্যে মোটা অঙ্কের টাকা নিয়ে বা কোনো ধরনের পরিস্থিতির শিকার হয়ে সভাপতির পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে সরে দাঁড়ানোর বিষয়ে কারো মাঝে আর কোনো প্রশ্ন থাকতে পারে কি?
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.