নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা সুলতানা লিজা দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন। আজ সোমবার তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাঁর বাসভবনে যান।
এ সময় তারা লায়লা সুলতানা লিজার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি প্রশাসক পক্ষ থেকে তার পাশে থাকার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, ২৭ নং ওয়ার্ড পশ্চিম বিএনপির নেতৃবৃন্দসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.