মোঃ খোরশেদ আলম লালন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুখুরিয়া ইউনিয়নে অবস্থিত বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ খরচে দিনভর আয়োজনে,বহিরাগত জেলা থেকে আগত নৃত্য পরিবেশনের নামে পেশাদার নর্তকীদের আগমন ঘটিয়ে যাত্রা পালার আদলে নারী ও পুরুষের সং স্পর্শে কুরুচিপূর্ণ গানের তালে এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি কারণে প্রতিবাদি হয়ে উঠে, এলাকার ইসলামী চিন্তা ধারার মানুষ এবং গণমাধ্যমের কলম।
প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান কে ঘিরে শুরু হয়ে যায় নেটিজেনদের মনে নানান প্রশ্ন,এই বিব্রতকর অবস্থায় আয়োজকদের মধ্যে থেকে মোঃ মাসুদ রানা কেচুর facebook একাউন্ট থেকে আসা হুমকি স্বরূপ ও অসদ ভাষায় গালিগালাজ এর লিখনী এসে গণমাধ্যমের কমেন্ট বক্সে এসে পৌঁছায়।
এরই ধারাবাহিকতায় গণমাধ্যম কর্মীদের নজরে আসে মোঃ মাসুদ রানা কেচুর facebook একাউন্ট থেকে বিভিন্ন সময়ে পুলিশের পোশাকে নিজেকে সুন্দর ভাবে সর্জিত রেখেছে।
বিশেষ এক তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে মোঃ মাসুদ রানা (কেচু) ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর জগন্নাথপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে মাতার নাম মোসা: ময়দা বেগম।
স্থানীয় সূত্রে পাওয়া মোঃ মাসুদ রানা (কেচু) আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, বরং চাকরি পাওয়া তো দূরের কথা কোনো দিন চাকরির জন্য আবেদনও করেননি।
এমন তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনস্বার্থে সাবধানতার জন্য প্রচার হয় পোশাক পরিহিত ব্যক্তি কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়।
এমন খবর ছড়িয়ে পড়লে মোঃ মাসুদ রানা (কেচুর) ফেসবুক একাউন্ট থেকে একটা লিখনীর মাধ্যমে প্রচার করা হয়
প্রত্যেক মানুষের জীবনের কিছু না কিছু শখ বা ইচ্ছে থাকে। ঠিক তেমনি ভাবে আমার একটা শখ আছে সেটা হলো পুলিশ বা সেনাবাহিনীর ইত্যাদি ইত্যাদি বাহিনী হওয়া।
বলতে গেলে এটা আমার বড় শখ যার কারনে আমি ছোট্ট কাল থেকে এই পোশাক কে ভালোবেসে আসছি। এখনও ভালোবাসি ।
তার জন্য আমার যে গুলো বন্ধু চাকরি করে তাদের পোশাক পড়ে কিছু ছবি তুলা আমার আছে এবং ফেসবুক ও সে ছবি আমার ফেসবুক একাউন্ট থেকে এগুলো পোস্ট করা আছে ।
আমি কিন্তু এখনও পুলিশের চাকরি করি না। তিনি আরও বলেন,আমি এখনও বলছি আমি পুলিশ বা Rab না।
এই পোশাক গুলো আমার বন্ধুদের তারা বিভিন্ন বাহিনীতে চাকরি করে আমি শুধু আমার শখ পুরন করেছি। এনিয়ে আবার নতুন করে আবারো চঞ্চলের সৃষ্টি হয়েছে যে পোশাকে জড়িয়ে আছে রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মান।সেই পোশাক শখের বশে ব্যবহার কত টুকু আইন সম্মত এটা কি রাষ্ট্রীয় মর্যাদার অবমাননা নয় বরং পোশাকের সম্মান হানিকর।
আদো কি তাহার কোন বন্ধু বান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশে চাকরি রত অবস্থায় আছে নাকি এই কোন নতুন করে প্রতারণার ফাঁদ এমন মন্তব্য নতুন করে ধোয়াসার জাল।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.