নিজস্ব সংবাদদাতা
আজ আপনার ২০তম জন্মদিন।
ইচ্ছে ছিল গোটা দেশের সব শহর জুড়ে প্রতিটা বিলবোর্ডে, প্রতিটা দেয়ালে বড় বড় করে লিখে দেই –
“শুভ জন্মদিন, হে আমার হৃদয়িতা।”
যাতে পথ চলতে চলতে সবাই জানে, আজ আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটার জন্মদিন।
কিন্তু সাধ্য যখন হলো না, তখন ১০ টাকার এই পত্রিকার ছোট্ট একটা কোণেই বন্দি করে রাখলাম আমার না-বলা সব ভালোবাসা।
মায়ের পর এই পৃথিবীতে সবচেয়ে আপন আপনি, সবচেয়ে কাছের আপনি, সবচেয়ে শান্তির জায়গা আপনি।
আপনার হাসিতে আমি হাসি,
আপনার মন খারাপে কাঁদি।
আপনার সুখের জন্য সব করতে পারি ম্যাম।
আপনি শুধু ভালো থাকুন, প্রাণ খুলে হাসুন, নিজের মতো করে বাঁচুন।
আমি আছি আপনার পাশে যতদিন বেঁচে আছি।
শুভ জন্মদিন, আমার কলিজা!
শুভ জন্মদিন, আমার কুড়িতে পড়া বুড়ি!
ইতি,
আপনার হৃদয়েশ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.